কিস্তিতে আকাশ পথে কক্সবাজার ভ্রমণের সুযোগ - The News Lion

কিস্তিতে আকাশ পথে কক্সবাজার ভ্রমণের সুযোগ




বাংলাদেশ প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সর্বনিম্ন এক হাজার ৭৭৭ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে। ঢাকার বাইরে দেশের যেকোনো প্রান্ত থেকে প্যাকেজটির মূল্য পড়বে জনপ্রতি সর্বনিম্ন ২ হাজার ৬৬৬ টাকা। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি এয়ারলাইন্স সংস্থাটি।


জানা যায়, কক্সবাজার ভ্রমণের এই প্যাকেজের মূল্য সর্বনিম্ন দশ হাজার ৬৬০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার ৯৪০ টাকা। যত বেশি সুবিধা যোগ করা হবে, প্যাকেজের দাম ততই বাড়বে। এ প্যাকেজের আওতায় দুই জনের জন্য দুই রাত তিন দিনের হোটেল ভাড়া, বিমানের টিকিট, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা এবং সকালের নাস্তার ব্যবস্থা থাকবে।


প্রতিষ্ঠানটি দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের আটটি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি করছে। চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর সম্মানিত গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।


রয়েল টিউলিপ পার্ল বীচ রিসোর্ট, সায়মন বীচ রিসোর্ট, লং বীচ হোটেল, উইন্ডি ট্যারেস বুটিক হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং প্রাসাদ প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্টে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।


ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, ইউসিবিএল ব্যাংক, ঢাকা ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর কার্ড ব্যবহারকারীরা সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।


নভোএয়ার ডব্লিউএইচও, আইকাও, আয়াটা ও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে কক্সবাজার রুটে নিয়মিত প্রতিদিন তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে।


প্যাকেজের বিস্তারিত তথ্য নভোএয়ারের ওয়েবসাইট ও ফোনে (০১৭৫৫৬৫৬৬৬০-৭২) জানা যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.